আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ

আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ফাইল ছবি

ঘন কুয়াশার আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) সকালে এ তথ্য জানিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। মূলত দুর্ঘটনা এড়াতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিআইডব্লিউটিসি জানায়, ঘন কুয়াশার কারণে চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্ট কিছুই দেখা যাচ্ছিল না। পরে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে মাঝ নদীতে আটকা পড়েছে ছোট-বড় তিনটি ফেরি।

তবে কুয়াশার মাত্রা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে। দৌলতদিয়া প্রান্তে ৩টি ফেরি নোঙর করে রাখা হয়েছে বলেও জানিয়েছে বিআইডব্লিউটিসি।