ঝিনাইদহে এক প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

ঝিনাইদহে এক প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহের চারটি সংসদীয় আসনে মোট ২৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে এক স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, ঝিনাইদহ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মুর্শিদা জামান মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা দেন। আবেদনে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে নির্বাচনে অংশ নিতে অনিচ্ছার কথা উল্লেখ করেন।

রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যেই মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা পড়েছে। শনিবার যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ বলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচনি সহিংসতা রোধে জেলাজুড়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। 

প্রসঙ্গত, ঝিনাইদহের চারটি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ১৫ লাখ ৯৬ হাজার ৩৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ লাখ ৩৯০ জন, নারী ভোটার ৭ লাখ ৯৫ হাজার ৯৪৮ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ১৯ জন ভোটার রয়েছেন।