ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

প্রতিকি ছবি

ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনের ধাক্কায় কাজী আকিম উদ্দিন (৭৫) নামে এক শ্রবণ প্রতিবন্ধী বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের ব্রাহ্মণকান্দা রেলক্রসিং এলাকায় ফরিদপুর থেকে ঢাকাগামী নকশি কাঁথা এক্সপ্রেস নামের একটি লোকাল ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। তিনি ওই এলাকার মৃত হোসেন কাজির ছেলে।

জানা যায়, শুক্রবার সকালে ঘুম থেকে উঠে পরিবারের কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হন তিনি। এ সময় ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের ব্রাহ্মণকান্দা রেলওয়ে ব্রিজ সংলগ্ন এলাকা দিয়ে রাস্তা পার হওয়ার সময়  ঢাকাগামী নকশী কাঁথা  এক্সপ্রেসের ধাক্কায়  তিনি নিহত হন।
খবর পেয়ে  ভাঙ্গা রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে। 

মানিকদহ ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ আলমগীর হোসেন জানান, নিহত আকিম উদ্দিন  একই এলাকার মৃত হোসেন কাজীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শ্রবণ প্রতিবন্ধি ছিলেন। তার  তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। 

ভাঙ্গা উপজেলার পুকুরিয়া রেলওয়ে স্টেশনের ম্যানেজার সনাতন বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করেন।