কুমিল্লায় ছয়টি আসনের ১৬ জনের মনোনয়নপত্র বাতিল
ফাইল ছবি
কুমিল্লায় মনোনয়ন যাচাই-বাছাইয়ের প্রথম দিনে ছয়টি আসনের ১৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বৈধ ঘোষণা করা হয়েছে ৪৪ জন প্রার্থীর মনোনয়নপত্র। শুক্রবার কুমিল্লায় ত্রয়োদেশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে ছয়টি আসনের প্রার্থীদের যাচাই-বাছাইয়ের কার্যক্রম পরিচালিত হয়। আগামীকাল শনিবার আরো পাঁচটি আসনের যাচাই বাছাই অনুষ্ঠিত হবে।
মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, কুমিল্লা -১ আসনে বাতিল হয় ৫ জন, কুমিল্লা-২ আসনে বাতিল হয়েছে ৪ জন, কুমিল্লা-৩ আসনে বাতিল হয়েছে ২ জনের, কুমিল্লা-৪ আসনে বাতিল হয়েছে ২ জনের, কুমিল্লা-৫ আসনে বাতিল হয়েছে ১ জনের এবং কুমিল্লা- ৬ আসনে বাতিল হয়েছে ২ জনের।
তিনি আরো বলেন, মনোনয়নপত্রে স্বাক্ষর, এক শতাংশ ভোটার তালিকায় অসামঞ্জস্য সম্পূর্ণতা, ব্যাংক ব্যালেন্স নিয়ে বিভিন্ন পত্রাদি চাহিদা মতো না দিতে পারায় প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে তারা চাইলে আইনগতভাবে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।