স্নাতক পাসে নিয়োগ দেবে এনসিসি ব্যাংক

স্নাতক পাসে নিয়োগ দেবে এনসিসি ব্যাংক

ফাইল ছবি।

বেসরকারি ব্যাংকিং প্রতিষ্ঠান ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসিতে (এনসিসি ব্যাংক) ‘জুনিয়র অফিসার টু সিনিয়র এক্সিকিউটিভ অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১০ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই এমবিএ/এমবিএম/স্নাতকোত্তর/স্নাতক ডিগ্রিধারী হতে হবে। ঢাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে।

প্রতিষ্ঠানের নাম: ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এনসিসি ব্যাংক)

বিভাগের নাম: ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশন

পদের নাম: জুনিয়র অফিসার টু সিনিয়র এক্সিকিউটিভ অফিসার

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: এমবিএ/এমবিএম/স্নাতকোত্তর/স্নাতক

অভিজ্ঞতা: ২ বছর

বেতন: আলোচনা সাপেক্ষে

চাকরির ধরন: ফুল টাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়স: নির্ধারিত নয়

কর্মস্থল: ঢাকা

আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১০ জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

সূত্র: বিডিজবস ডটকম