মৌলভীবাজারে মনোনয়নপত্র বাতিল পাঁচ প্রার্থীর
ফাইল ছবি
মৌলভীবাজারের চারটি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৩১ প্রার্থীর মধ্যে পাঁচ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। চারটি আসনে মনোনয়ন বৈধতা পেয়েছে ২৬ প্রার্থীর।
শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে এ বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় চারটি আসনের মনোনয়ন দাখিলকারী প্রার্থীরা উপস্থিত ছিলেন।
জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, ভোটার তালিকার ত্রুটি, যথাযথভাবে মনোনয়ন ফরম পূরণ না করা এবং হলফনামার কাগজপত্রে অসঙ্গতির কারণে ওই পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।
তারা হলেন- মৌলভীবাজার-২ আসনের এম জিমিউর রহমান চৌধুরী (স্বতন্ত্র), মৌলভীবাজার-৩ আসনে রেজিনা নাসের (স্বতন্ত্র) ও মো. ইলিয়াছ হোসেন (ইসলামী ফ্রন্ট বাংলাদেশ)।
এছাড়া মৌলভীবাজার-৪ আসনে মুঈদ আশিক চিশতী (স্বতন্ত্র) ও জালাল উদ্দিন আহমদ জিপুর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।