টঙ্গীতে বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল
সংগৃহীত ছবি
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্মরণে গাজীপুরের টঙ্গীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৩টায় টঙ্গীর আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এবং গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনি। অনুষ্ঠান সঞ্চালনা করেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাহউদ্দিন।
দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর-ই মোস্তফা খান, দপ্তর সম্পাদক মিজানুর রহমান ব্যাপারী, বিএনপি নেতা আইয়ুব আলী, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম সাথী, টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুক, সদস্য সচিব নাজমুল হোসেন মণ্ডল, যুবদল নেতা গাজী মোশারফ ও রিগান, ছাত্রদল নেতা রিসালসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয় এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। দোয়া মাহফিলে টঙ্গীর বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।