খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মোংলায় দোয়া
সংগৃহীত ছবি
বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মোংলায় কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। পৌর শ্রমিকদল এ অনুষ্ঠানের আয়োজন করে।
সোমবার বিকেলে মোংলা বন্দর শ্রমিক কর্মচারী চত্বরে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে পৌর শ্রমিকদলের সদস্য সচিব মো. মনিরুজ্জামান মনির সভাপতিত্ব করেন। এ দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, বিএনপি নেতা শহিদুল ইসলাম, পৌর শ্রমিকদলের সহ-সাধারণ সম্পাদক আল-আমিন, বিএনপি নেতা শাহজাহান ফকির, আল-মামুন মিঠু, শ্রমিকদল নেতা মো. রফিক, যুবদল নেতা মোঃ হোসেন গাজী, মোস্তফা কামাল আদো, মোঃ জাহাঙ্গীর, মোঃ মোয়াজ্জেম ও মোঃ দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা খালেদা জিয়াসহ জিয়া পরিবারের প্রয়াত সকলের জন্য দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত শেষে উপস্থিত সকল শ্রেণী পেশার মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।