চট্টগ্রামে বিএনপির বিদ্রোহী প্রার্থী ২ জন

চট্টগ্রামে বিএনপির বিদ্রোহী প্রার্থী ২ জন

ফাইল ছবি

চট্টগ্রামের ১৬ টি সংসদীয় আসনের মধ্যে বিএনপির দুইজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন। যাচাই-বাছাই শেষে তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। 

এ দু’জন হলেন চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনে মোহাম্মদ লেয়াকত আলী ও চট্টগ্রাম-১৪ চন্দনাইশ আসনে শফিকুল ইসলাম রাহী। 

দু’জনই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। লেয়াকত চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি ও দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ছিলেন। শফিকুল দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি।