চট্টগ্রামে স্কুলছাত্রের গলাকাটা লাশ উদ্ধার

চট্টগ্রামে স্কুলছাত্রের গলাকাটা লাশ উদ্ধার

সংগৃহীত ছবি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি বিল থেকে এক স্কুলছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। নিহত স্কুলছাত্রের নামের মোহাম্মদ শাহেদ ইসলাম। 

আজ মঙ্গলবার সকালে উপজেলার পারুয়া ইউনিয়নের হাজারীহাটের হাজারী বিল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। গতকাল সোমবার থেকে নিখোঁজ ছিল সে।

মোহাম্মদ শাহেদ ইসলাম একই ইউনিয়নের পূর্ব সাহাব্দীনগর মহৎ পাড়ার দুবাইপ্রবাসী মোহাম্মদ আবদুল মোনাফের ছেলে। শাহেদ পারুয়া সাহাব্দীনগর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন বলেন, স্কুলছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত করে আইনি পদক্ষেপ নেওয়া হবে।