ভাঙ্গায় ফসলি জমির মাটি কাটায় দেড় লাখ টাকা জরিমানা
প্রতিকি ছবি
ফরিদপুরের ভাঙ্গায় অবৈধভাবে কৃষিজমি থেকে ভেকু মেশি০ হাজার টাকা অর্থদণ্ড করেন ব্যবহার করে মাটি উত্তোলন করে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারে কাজী বজলুর রহমান নামক এক ব্যক্তিকে এক লাখ ৫ছে ভ্রাম্যমাণ আদালত। কাজী বজলুর রহমান সদরপুর উপজেলার আটরশি গ্রামের বাসিন্দা। ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের প্রাণপুর গ্রামে সোমবার (৫ জানুয়ারি) বিকেলে এ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদরুল আলম সিয়াম। ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সাদরুল আলম সিয়াম বলেন, অবৈধভাবে কৃষিজমি থেকে ভেকু মেশিন ব্যবহার করে মাটি উত্তোলন করে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার এবং এর ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট ও পার্শ্ববর্তী ফসলি জমির ক্ষতি ও উর্বরতা নষ্ট করার অপরাধে এক ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানকালে অবৈধ মাটি কাটার কার্যক্রম বন্ধ করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।