গ্রামের এক মসজিদের আয় অন্য মাদরাসায় ব্যয় করা যাবে?
প্রতিকী ছবি
প্রশ্ন : আমাদের গ্রামের মসজিদের জন্য ওয়াক্ফকৃত কিছু জমি আছে, সে জমির আয় আমাদের গ্রামের অন্য একটি মাদরাসায় ব্যয় করা হয়, অথচ মসজিদের অবস্থা খুবই খারাপ। প্লাস্টার খসে খসে পড়ছে। আমি ওই মাদরাসার মুহতামিম সাহেবের সঙ্গে কথা বলি, তিনি বলেন, ‘আমার জানা মতে, এক মসজিদের আয় অন্য মাদরাসায় ব্যয় করা জায়েজ। এমনকি মসজিদের মুতাওয়াল্লির সম্মতিক্রমে মসজিদের ওয়াক্ফকৃত জমি বিক্রয় করাও জায়েজ।
’
এখন আমার প্রশ্ন হলো, এক মসজিদের আয় অন্য মাদরাসায় ব্যয় করা যাবে কি না? মসজিদের মুতাওয়াল্লির সম্মতিক্রমে মসজিদের ওয়াক্ফকৃত জমি বিক্রয় করা জায়েজ কি না?
-তরিকুল ইসলাম, সিরাজগঞ্জ
উত্তর : মসজিদের নামে ওয়াক্ফকৃত জমির আয় ওই মসজিদের জন্যই ব্যয় করতে হবে, মাদরাসায় ব্যয় করা যাবে না। মসজিদের জন্য ওয়াক্ফকৃত জমি বিক্রি করা বৈধ হবে না, যদিও তা মুতাওয়াল্লির সম্মতিক্রমে হয়। (আদ্দুররুল মুখতার : ৪/৩৬০, আল বাহরুর রায়েক : ৫/২১৬, ফাতাওয়ায়ে দারুল উলুম : ১৩/৪৪৪, আদ্দুররুল মুখতার : ৪/৩৫২, রাদ্দুল মুহতার : ৪/৩৫২, ফাতাওয়ায়ে দারুল উলূম দেওবন্দ : ১৩/৪৫৩)
সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।