এফসিপিএস পার্ট-১ পরীক্ষার ফলাফলে আদ্-দ্বীনের প্রশংসনীয় সাফল্য

এফসিপিএস পার্ট-১ পরীক্ষার ফলাফলে আদ্-দ্বীনের প্রশংসনীয় সাফল্য

ফাইল ছবি

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) এফসিপিএস পার্ট-১ পরীক্ষার ফলাফলে আদ্-দ্বীন ফাউন্ডেশন পরিচালিত ৪টি মেডিকেল কলেজ প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে। ৬ জানুয়ারী মঙ্গলবার এফসিপিএস পার্ট-১ জানুয়ারী-২০২৬ সেশনের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

বিসিপিএস সচিব অধ্যাপক ডা. আবুল বাশার মো. জামাল জানান, এবার এফসিপিএস পার্ট-১ পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১০ হাজার ৮৫০ জন চিকিৎসক। এর মধ্যে মোট দুই হাজার ৩০৮ জন পাস করেছেন। সে অনুযায়ী, পাসের হার ২১.২৭।

এফসিপিএস পার্ট-১ পরীক্ষার প্রকাশিত ফলাফলে আদ্-দ্বীন ফাউন্ডেশন পরিচালিত আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ, ঢাকা থেকে ২৪ জন চিকিৎসক, যশোর আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ থেকে ৬ জন চিকিৎসক, আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজ, খুলনা থেকে ৬ জন চিকিৎসক এবং আদ্-দ্বীন মোমিন মেডিকেল কলেজ থেকে ২ জন চিকিৎসক গৌরবময় সাফল্য অর্জন করেছে। আদ্-দ্বীন ফাউন্ডেশন পরিচালিত ৪টি মেডিকেল কলেজ থেকে মোট ৩৮ জন চিকিৎসক এফসিপিএস পার্ট-১ পরীক্ষায় সাফল্য অর্জন করেছে।

মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জানান, প্রত্যাশা অনুযায়ি আমাদের চিকিৎসকরা ভালো ফলাফল করায় আমরা খুবই আনন্দিত। এ বছরের প্রশংসনীয় সাফল্যের মূলে রয়েছে প্রতিষ্ঠানের অভিজ্ঞ ও দূরদৃষ্টিসম্পন্ন বোর্ড অব গভর্নরস, কলেজের অধ্যক্ষ ও সুযোগ্য শিক্ষকবৃন্দের যথাযথ দিকনির্দেশনা। আমরা তাদের সার্বিক সাফল্য কামনা করছি।