শৈত্যপ্রবাহের মাঝেই এলো নিম্নচাপের খবর

শৈত্যপ্রবাহের মাঝেই এলো নিম্নচাপের খবর

ফাইল ছবি

সারা দেশের ৪৪টি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। আর এর মাঝেই এলো সাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার খবর। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো সতর্কসংকেত দেয়নি আবহাওয়া অফিস।

বুধবার (৭ জানুয়ারি) এক সতর্কবার্তায় নিম্নচাপ সৃষ্টি হওয়ার কথা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব নিরক্ষীয় ভারত মহাসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুপুর ১২টায় ঘনীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে।

নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।