রাজধানীর বাড্ডায় ভাঙারি দোকানে মিলল ব্যবসায়ীর ঝুলন্ত লাশ
প্রতিকী ছবি
রাজধানীর বাড্ডা এলাকার একটি ভাঙারি দোকান থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় শাকিল হোসেন (৩০) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে বড় বেরাইদ এলাকার ভাঙারির দোকান থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
নিহত শাকিল হোসেন পরিবারের সঙ্গে বড় বেরাইদ এলাকার একটি ভাড়া বাসায় পরিবারের সঙ্গে বসবাস করতেন।
শাকিলের বাবার বরাত দিয়ে এসআই মাহাবুবুল জানান, বৃহস্পতিবার রাতে শাকিল দোকানে ঘুমিয়েছিলেন।
শুক্রবার সকালে তার ছোট ভাই সেখানে গিয়ে ঘটনাটি জানতে পেরে অন্যদের জানান। শাকিল আত্মহত্যা করেছেন না কি তাকে কেউ মেরে ঝুলিয়ে রেখেছে, এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বাড্ডা থানার এসআই মো. মাহাবুবুল আলম বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পরিবারের দাবি, সে আত্মহত্যা করেছে। তবে কেন আত্মহত্যা করেছে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো কারণ জানাতে পারেনি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে, এটি হত্যা নাকি আত্মহত্যা। এ ঘটনায় প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদ চলছে।