বাঞ্ছারামপুরে বিশেষ চেকপোস্টে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ৫
প্রতিকি ছবি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিশেষ চেকপোস্ট পরিচালনা করে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ মোট পাঁচজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (নিরস্ত্র) পুলিশ পরিদর্শক মোহাম্মদ ইয়াছিন।
গ্রেফতারকৃতরা হলেন, মো. সোহেল রানা, পলাশ (৩৫), আলমগীর মিয়া (৪০), কলি আক্তার (৩৫), মমতাজ বেগম (৫৮)।
পুলিশ জানায়, শুক্রবার পুলিশ পরিদর্শক মোহাম্মদ ইয়াছিনের নেতৃত্বে থানাধীন এলাকায় বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার করা হয়।
পুলিশ পরিদর্শক মোহাম্মদ ইয়াছিন জানান, শনিবার গ্রেফতারকৃত সব আসামিকে থানার হাজতে রাখার পর ব্রাহ্মণবাড়িয়া আদালত সোপর্দ করা হয়েছে।