নোয়াখালীতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা
সংগৃহীত ছবি
নোয়াখালীতে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে চলছে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি।
সোমবার সকাল থেকে এ মেডিক্যাল ক্যাম্প শুরু হয়েছে। চলবে বিকেল চারটা পর্যন্ত চলবে।
ক্যাম্পে ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, রক্ত পরীক্ষা সহ বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি রোগীদের বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়েছে।
ব্যতিক্রমী এই বিশেষ উদ্যোগের জন্য আইনজীবীরা ধন্যবাদ জানিয়েছেন।
মেডিক্যাল ক্যাম্পে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমির হোসাইন বুলবুল, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান পলাশসহ অন্যান্য বিশিষ্ট আইনজীবী।