ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘উড়াল’

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘উড়াল’

ফাইল ছবি

২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে জোবায়দুর রহমান পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘উড়াল’।

‎উৎসবের অংশ হিসেবে শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় ছবিটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

প্রদর্শনী ভেন্যু নির্ধারিত হয়েছে বাংলাদেশ জাতীয় জাদুঘর, মেইন অডিটরিয়াম, শাহবাগ, ঢাকা।

‎এছাড়াও উৎসবের অংশ হিসেবে চলচ্চিত্র ‘উড়াল’ প্রদর্শিত হবে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টায়, লাবনী পয়েন্ট সি বিচ, কক্সবাজারে (ওপেন এয়ার স্ক্রিনিং)।

‎চলচ্চিত্রপ্রেমী দর্শক, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট সকলকে উক্ত প্রদর্শনীসমূহে উপস্থিত থাকার জন্য সবান্ধব আমন্ত্রণ জানানো যাচ্ছে।