স্বর্ণের বোতাম ব্যবহার করার বিধান কী?
প্রতিকী ছবি
প্রশ্ন : আমার বন্ধু একজন আমেরিকাপ্রবাসী। শুনেছি সে আমার জন্য একটি কোট বানিয়েছে এমন, যাতে স্বর্ণের বোতাম আছে। আমার প্রশ্ন হলো, পুরুষের জন্য স্বর্ণের বোতাম ব্যবহার করা জায়েজ আছে কি?
-আনোয়ার হোসেন রানা, ফেনী
উত্তর : স্বর্ণের বোতাম যদি কাপড়ের সঙ্গে সংযুক্ত হয়, তাহলে তা ব্যবহার করা বৈধ হবে; অন্যথায় বৈধ হবে না। (আদ্দুররুল মুখতার : ৬/৩৫৫, রদ্দুল মুহতার : ৬/৩৫৫, ফাতাওয়ায়ে মাহমুদিয়া : ১৪/৩৬০, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ১১/৫১৬)।
সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা