আলহাজ্ব টেক্সটাইলের বোনাস লভ্যাংশে বিএসইসির অসম্মতি

আলহাজ্ব টেক্সটাইলের বোনাস লভ্যাংশে বিএসইসির অসম্মতি

ফাইল ছবি

পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি আলহাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেডের ঘোষিত বোনাস লভ্যাংশ শেয়ারহোল্ডারদের প্রদানে অসম্মতি জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (১৪ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আলহাজ্ব টেক্সটাইল মিলসের পরিচালনা পর্ষদ ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে। এ লক্ষ্যে নগদ লভ্যাংশের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ জানুয়ারি। কিন্তু নিয়ম অনুযায়ী বিএসইসির অনুমতি ছাড়া কোনো কোম্পানি বোনাস লভ্যাংশ বিতরণ করতে পারে না।

বোনাস লভ্যাংশ ঘোষণা করে তা শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণের অনুমতি চেয়ে বিএসইসিতে আবেদন করে কোম্পানিটি। কিন্তু বিএসইসি আলহাজ্ব টেক্সটাইল মিলসের বোনাস লভ্যাংশ প্রত্যাখ্যান করেছে। তবে বিএসইসির সম্মতি পাওয়ার পর বোনাস লভ্যাংশের জন্য একটি নতুন রেকর্ড তারিখ ঘোষণা করবে কোম্পানি কর্তৃপক্ষ।