ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে কলেজছাত্রীকে গণধর্ষণ, গ্রেফতার ৩

ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে কলেজছাত্রীকে গণধর্ষণ, গ্রেফতার ৩

প্রতিকি ছবি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্তবাসে এক ছাত্রীকে রাতভর গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাসের চালক, হেলপারসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করটিয়া আন্ডারপাস এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- বাসের চালক আলতাফ (২৫), হেলপার সাগর (২৪), এবং চালকের সহযোগী রাব্বি (২১)।

এ ব্যাপারে এলেঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরীফ বলেন, বুধবার রাত সাড়ে ১১টার দিকে মিরপুর সরকারি বাংলা কলেজে দর্শন বিভাগের ছাত্রী ভিকটিম (২৬) ঢাকার রেডিও কলোনি থেকে আশুলিয়া যাবার জন্য সাভার পরিবহনে উঠেন। বাসে তখন ২ জন যাত্রী ছিলেন। পরে যাত্রীরা নামার পর এই কলেজছাত্রীকে জোর করে আটকে রেখে সাথে থাকা স্বর্ণালঙ্কার, টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। পরে বাসটি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে ওই নারীকে রাতভর গণধর্ষণ করে ও তারা ভিডিও ধারণ করে। পরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঢাকাগামী লেনের করটিয়া আন্ডারপাস এলাকায় মহাসড়কের উপর সন্দেহজনক অবস্থায় দাঁড়ালে হাইওয়ে পুলিশ বাসটিকে আটক করে জিজ্ঞাসাবাদে ঘটনা জানতে পারে। এ ঘটনায় আমরা টাঙ্গাইল সদর থানা পুলিশকে গ্রেফতারকৃত আসামি ও ভিকটমকে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ২০ মে রাতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় নারী যাত্রীদের শ্লীলতাহানীরও ঘটনা ঘটেছিল।