কোটচাঁদপুরে পরিত্যক্ত অবস্থায় দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার

কোটচাঁদপুরে পরিত্যক্ত অবস্থায় দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার

সংগৃহীত ছবি

ঝিনাইদহের কোটচাঁদপুর থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার সলেমানপুর এলাকার একটি বাগান থেকে অস্ত্র দুটি উদ্ধার করা হয়।

 

এ তথ্য নিশ্চিত করে র‌্যাব-৬-এর ঝিনাইদহ ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী ইমরান সিদ্দিকী জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে। তারই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ২২ ক্যালিবারের একটি একনলা বন্দুক ও একটি এয়ারগান উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত অস্ত্র কোটচাঁদপুর থানায় জমা দেওয়া হয়েছে।