খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

সংগৃহীত ছবি

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম ‎খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ‎শীতার্ত মানুষের কষ্ট লাঘবে জনসাধারণের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার রাজধানীর ভাষানটেক এলাকায় দরিদ্র ও অসহায় মানুষদের হাতে এই কম্বল তুলে দেওয়া হয়।

তারেক রহমানের নির্দেশনায় তার উপদেষ্টা নাজিম উদ্দিন আলম এই শীতবস্ত্র বিতরণ করেন।

নাজিম উদ্দিন আলম বলেন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় অসহায় দুস্থ শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। তিনি বেগম খালেদা জিয়ার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভাষানটেক থানা বিএনপির আহ্বায়ক কাদের আহমেদ, এস এম সোহরা হোসেন, সাবেক যুবদল নেতা মহিউদ্দিন, ‎ঢাকা মহানগর উত্তর যুবদল নেতা দ্বীন মোহাম্মদ শাহাদত হোসেন পিয়ার্স, আরাফাত রহমান কোকো ক্রিয়া সংসদের সহ-দপ্তর সম্পাদক মহিউদ্দিন চৌধুরী, তেজগাঁও থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নাজমুল আলম আকাশ। কম্বল বিতরণ অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

এই উদ্যোগে এলাকার মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয় বাসিন্দা রাবিয়া খাতুন বলেন, খালেদা জিয়াকে যেন আল্লাহপাক বেহেস্তের সর্বোচ্চ স্থানে রাখেন। তিনি আপসহীন নেত্রী ছিলেন, তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন, সবসময় উনার পরিবারের জন্য আমাদের দোয়া থাকবে।