উপার্জনে অপারগ হয়ে সুদের টাকা গ্রহণ করা যাবে?
প্রতিকী ছবি
প্রশ্ন : আমার স্বামী নেই। সন্তানও নেই। এমন বিশ্বস্ত কেউ নেই, যাকে দিয়ে আমি টাকা খাটিয়ে কিছু উপার্জন করব। এখন আমার করণীয় কী? নিরুপায় হয়ে কি ব্যাংকে টাকা রেখে সুদ নিতে পারব?
-আলেয়া বেগম, নোয়াখালী
উত্তর : ইসলামের দৃষ্টিতে সুদি লেনদেন নিষিদ্ধ, সামাজিকভাবেও এটি খুবই নিকৃষ্ট কাজ।
তাই সর্বাবস্থায় তা পরিহারযোগ্য। তবে আপনার মতো যাদের পুুঁজি খাটিয়ে উপার্জন করার কোনো ব্যবস্থা নেই, এমন লোকদের জন্য ইসলাম মুদারাবা ব্যবসার সুব্যবস্থা রেখেছে। প্রশ্নের বিবরণ অনুযায়ী যেহেতু আপনার বিশ্বস্ত কেউ নেই, তাই এমন অপারগতায় আপনার টাকা দিয়ে ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত কোনো ব্যাংকের সঙ্গে মুদারাবাভিত্তিক লেনদেন করে উপার্জন করতে পারেন। (সুরা : আলে ইমরান, আয়াত : ২৭৫, মুসলিম, হাদিস : ১৫৯৭, আদ্দুররুল মুখতার : ২/২৩৬, ইসলাম আওর জাদিদ মায়িশত ওয়া তিজারত : ১৩৭)
সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।