ইসি পক্ষপাতিত্ব করলে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হবে: আসিফ মাহমুদ

ইসি পক্ষপাতিত্ব করলে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হবে: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ইসি এক পাক্ষিক আচরণ করলে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হবে। অনিয়ম চলতে থাকলে দল ও জোটের পক্ষ থেকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এনসিপির বিরুদ্ধে শোকজ তুলে নিতে হবে এবং জনগণের কাছে ব্যাখ্যা দিতে হবে।

সোমবার সন্ধ্যায় যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এনসিপির ২ জনকে শোকজ করা হয়েছে। সেটা ছিল গণভোটের প্রচারণা। এটা আচরণবিধি ভঙ্গ করা হয় কীভাবে? উল্টো অন্য দল প্রতীক ব্যানার দিয়ে প্রচারণা চালাচ্ছেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে না। উদ্দেশ্যমূলকভাবে এরকম শোকজ দেওয়া হচ্ছে। সংস্কার নিয়ে হ্যাঁ এর পক্ষে আমাদের অবস্থান।

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে আসিফ ছাড়াও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সেক্রেটারি মনিরা শারমিন এবং নির্বাচন পরিচালনা কমিটির আইনি সহায়তা বিষয়ক উপকমিটির প্রধান অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা।