কামরাঙ্গীরচরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর ‘আত্মহত্যা’
প্রতিকি ছবি
রাজধানীর কামরাঙ্গীরচরে পারিবারিক কলহের জেরে খুরশিদা বেগম খুশি (৩৬) নামে এক গৃহবধূর আত্মহত্যার অভিযোগ উঠেছে। পরে পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম জানিয়েছেন, রবিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় কামরাঙ্গীরচর থানাধীন পূর্ব রসুলপুর কুরারঘাট হাসপাতাল মাঠসংলগ্ন মারিয়ার বাড়ির ভাড়া বাসা থেকে ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পরিবারের বরাত দিয়ে পুলিশের ওই কর্মকর্তা জানিয়েছেন, পারিবারিক কলহে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন খুরশিদা। ঘরের লোহার অ্যাঙ্গেলের সঙ্গে পরিহিত শাড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি।
খুরশিদা শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার চণ্ডিপুর পুরাতন বাজার ৮নং ওয়ার্ডের লালচান হাওলাদারের মেয়ে ও রজ্জব আলীর স্ত্রী