প্রত্যাহারের পর চুয়াডাঙ্গার দুটি আসনে প্রার্থী ৬ জন
ফাইল ছবি
মনোনয়নপত্র প্রত্যাহারের পর চুয়াডাঙ্গার দুটি আসনে চুড়ান্ত প্রার্থী তালিকায় থাকলেন ছয়জন প্রার্থী।
মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন চুয়াডাঙ্গা জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ কামাল হোসেন।
ছয়জন প্রার্থী হলেন- চুয়াডাঙ্গা-১ আসনে মো. শরীফুজ্জামান (বিএনপি), অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল (জামায়াত) ও মো. জহুরুল ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ)।
চুয়াডাঙ্গা-২ আসনে মাহমুদ হাসান খান (বিএনপি), মো. রুহুল আমিন (জামায়াত) ও হাসানুজ্জামান সজিব (ইসলামী আন্দোলন বাংলাদেশ)।
চুয়াডাঙ্গার দুটি আসনের কোনোটিতেই বিএনপির বিদ্রোহী কোনো প্রার্থী নেই।