জাপানে আগ্নেয়গিরির ‘ভেতরে’ পর্যটকবাহী হেলিকপ্টার নিখোঁজ

জাপানে আগ্নেয়গিরির ‘ভেতরে’ পর্যটকবাহী হেলিকপ্টার নিখোঁজ

ছবিঃ সংগৃহীত।

জাপানের সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট আসোর কাছে তিন আরোহী নিয়ে একটি হেলিকপ্টার নিখোঁজ হয়েছে।পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকাল ১০টা ৫২ মিনিটে আসো শহরের একটি চিড়িয়াখানা থেকে ১০ মিনিটের জন্য ভ্রমণের যায় হেলিকপ্টারটি। কিন্তু এরপর সেটি আর ফিরে আসেনি।

বিকেল নাগাদ মাউন্ট আসোর পাঁচটি শৃঙ্গের অন্যতম নাকাদাকে আগ্নেয়গিরির গহ্বরে পুলিশের হেলিকপ্টার থেকে বিমানসদৃশ একটি বস্তু চোখে পড়ে।

তবে সেটি নিখোঁজ হেলিকপ্টার কি না কর্তৃপক্ষ এখনো নিশ্চিত করেনি।

হেলিকপ্টারটির ৬৪ বছর বয়সী পাইলট ছিলেন। জানা গেছে তার ৪০ বছরের বিমান চালানোর অভিজ্ঞতা ছিলো। তার সঙ্গে ছিলেন এক পুরুষ ও এক নারী যাত্রী, তারা দুজনই তাইওয়ানের নাগরিক।

যুক্তরাষ্ট্রের তৈরি রবিনসন আর৪৪ মডেলের এই হেলিকপ্টারটি সেদিন তৃতীয় দফায় পর্যটকদের নিয়ে ভ্রমণে বেরিয়ে নিখোঁজ হয়। হেলিকপ্টার পরিচালনাকারী তাকুমি এন্টারপ্রাইজ জানায়, এর আগের দুটি যাত্রায় কোনো সমস্যা দেখা যায়নি।

নাকাদাকে এলাকায় মেঘলা আবহাওয়া থাকায় মঙ্গলবার সন্ধ্যায় অনুসন্ধান অভিযান স্থগিত করা হয়। আজ বুধবার সকালে আবারও অভিযান শুরু হযয়েছে।