জয়পুরহাটের দুটি আসনে প্রতীক বরাদ্দ
ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাটের দুটি আসনে বিএনপি ও জামায়াতসহ মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজ বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তাদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
স্ব স্ব প্রার্থীদের হাতে তাদের বরাদ্দকৃত প্রতীক তুলে দেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো: আল মামুন মিয়া। এর আগে তিনি নির্বাচনে আচরণ বিধি তুলে ধরে তা যথাযথভাবে মেনে চলার জন্য প্রার্থী ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহাবুব-উন- নবী, অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উত্তম কুমার, জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসানসহ অন্যরা।
নির্বাচনে জয়পুরহাট-১ আসনে বিএনপি, জামায়াত, বাসদ ও বাসদ মার্কসবাদী এবং স্বতন্ত্র প্রার্থী সহ পাঁচজন এবং জয়পুরহাট-২ আসনে বিএনপি জামায়াত ও এবি পার্টির প্রার্থীসহ তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।