মোংলায় গাঁজাসহ মাদক কারবারি আটক

মোংলায় গাঁজাসহ মাদক কারবারি আটক

প্রতিকি ছবি

মোংলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক হয়েছে। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে কোস্ট গার্ড ও পুলিশ দিগরাজ বাঁশ বাজার সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান চালায়। 

এ সময় অভিযানকারীরা ওই এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় ৩২ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজাসহ মাদককারবারী শহিদুল ইসলাম (৩০) কে  আটক করে। শহিদুল দিগরাজের বাঁশ বাজার এলাকার সাইফুল ইসলামের ছেলে। 
জব্দকৃত মাদকদ্রব্য ও আটককৃত মাদককারবারীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, মাদক পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত রাখবে।