বাংলাদেশ
সিলেটের জনসভায় ড্রোন ওড়ানো নিষিদ্ধ
কুরআনের ধারাবাহিক তাফসীর। নিজস্ব ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির প্রথম নির্বাচনী জনসভার আয়োজন করেছে বিএনপি। মর্যাদার এই আসন থেকে বরাবরের মতো এবারও প্রচারণা শুরু করতে যাচ্ছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।
আলিয়া মাদ্রাসা মাঠে জনসভা চলাকালে ড্রোন না উড়ানোর জন্য নিষেধাজ্ঞা জারি করেছে সিলেট মহানগর পুলিশ। বৃহস্পতিবার সকালে এসব তথ্য নিশ্চিত করেন মহানগর পুলিশের উপ কমিশনার সাইফুল ইসলাম। তিনি জানান, নিরাপত্তার স্বার্থে বিএনপির জনসভায় আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া অন্য কারো ড্রোন উড়াতে পারবেন না। যদি কেউ ড্রোন উড়ান তাহলে আইনি ব্যবস্থা নেয়া হবে।