জনপ্রত্যাশার বরিশাল গড়তে কাজ করব: মুফতি ফয়জুল করিম

জনপ্রত্যাশার বরিশাল গড়তে কাজ করব: মুফতি ফয়জুল করিম

সংগৃহীত ছবি

বরিশাল-৫ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ‘জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নের মাধ্যমেই একটি সুন্দর ও ন্যায়ের বরিশাল গড়ে তোলা সম্ভব। দুর্নীতি, সন্ত্রাস ও বৈষম্যমুক্ত বরিশাল গড়তে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে জনকল্যাণমুখী রাজনীতির বিকল্প নেই।’

শুক্রবার বিকেলে বরিশাল নগরীর সাগরদী বাজার থেকে রূপাতলী পর্যন্ত গণসংযোগ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

মুফতি ফয়জুল করীম আরও বলেন, ‘শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নৈতিকতার উন্নয়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। ইসলামি আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবে।’ 

এ সময় তিনি ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ, পথচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সমস্যা-সম্ভাবনার কথা শোনেন। একই সঙ্গে আগামীতে বরিশালের সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেন।