কুরআনের ধারাবাহিক তাফসীর (সূরা আল ইমরান # ১৮১ - ১৮২ আয়াত)
কুরআনের ধারাবাহিক তাফসীর। নিজস্ব ছবি
তাফসীর হলো আল-কুরআনের আয়াতসমূহের অন্তর্নিহিত শিক্ষা, বিধান ও উদ্দেশ্যের বিশদ ব্যাখ্যা। এর মাধ্যমে মুমিনরা আল্লাহর হেদায়েতের আলোতে জীবনকে সাজাতে সক্ষম হয়। মহান রব আমাদেরকে কুরআন বুঝে সে অনুযায়ী চলার সৌভাগ্য দিন।
*** গত সংখ্যায় প্রকাশিতের পর...
সূরা আল ইমরান
১৮১ - ১৮২ আয়াত
لَّقَدْ سَمِعَ ٱللَّهُ قَوْلَ ٱلَّذِينَ قَالُوٓا۟ إِنَّ ٱللَّهَ فَقِيرٌۭ وَنَحْنُ أَغْنِيَآءُ ۘ سَنَكْتُبُ مَا قَالُوا۟ وَقَتْلَهُمُ ٱلْأَنۢبِيَآءَ بِغَيْرِ حَقٍّۢ وَنَقُولُ ذُوقُوا۟ عَذَابَ ٱلْحَرِيقِ ﴿١٨١﴾
১৮১ ) আল্লাহ তাদের কথা শুনেছেন যারা বলে, আল্লাহ গরীব এবং আমরা ধনী। ১২৮ এদের কথাও আমি লিখে নেবো এবং এর আগে যে পয়গাম্বরদেরকে এরা অন্যায়ভাবে হত্যা করে এসেছে তাও এদের আমলনামায় বসিয়ে দেয়া হয়েছে। (যখন ফায়সালার সময় আসবে তখন) আমি তাদেরকে বলবোঃ এই নাও, এবার জাহান্নামের আযাবের মজা চাখো!
ذَٰلِكَ بِمَا قَدَّمَتْ أَيْدِيكُمْ وَأَنَّ ٱللَّهَ لَيْسَ بِظَلَّٰمٍۢ لِّلْعَبِيدِ ﴿١٨٢﴾
১৮২ ) এটা তোমাদের হাতের উপার্জন। আল্লাহ তাঁর বান্দাদের জন্য জালেম নন।
(ভিজিট করতে এখনি ছবির ওপর ক্লিক করুন)
— নিয়মিত পত্রিকা ভিজিট করে
মেহনতি মানুষের সাথেই থাকুন
*** টিকা নির্দেশিকাঃ
১২৮.
এটা ইহুদীদের কথা। কুরআনে যখন আল্লাহর এ বক্তব্য উচ্চারিত হলোঃمَن ذَاالَّذِى يُقرِضُ اللهَ قَرضًا حَسَنًا(কে আল্লাহকে ভালো ঋণ দেবে? ) তখন ইহুদীরা একে বিদ্রূপ করে বলতে লাগলোঃ হ্যাঁ, আল্লাহ গরীব হয়ে গেছেন, এখন তিনি বান্দার কাছে ঋণ চাচ্ছেন।