কুষ্টিয়ার চার আসনে পোস্টাল ব্যালটের জন্য ১৬ হাজারের বেশি আবেদন
ফাইল ছবি
কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য দেশ-বিদেশ মিলিয়ে মোট ১৬,২৪১ জন আবেদন করেছেন।
রবিবার বিকেলে কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয়ের তৃতীয় তলার অডিটরিয়ামে প্রার্থীদের প্রতিনিধিদের উপস্থিতিতে ব্যালট বাক্স সিলগালা কার্যক্রম সম্পন্ন করা হয়। এ সময় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. ইকবাল হোসেন কার্যক্রমের উদ্বোধন করেন।
সিলগালা কার্যক্রমের আগে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর আলম জানান, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে বিদেশ থেকে ১১৫১ ও দেশ থেকে ২৪৪৪ জন, কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে বিদেশ থেকে ২১০৯ ও দেশ থেকে ২৫৩৪ জন, কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিদেশ থেকে ১৩৯১ ও দেশ থেকে ২২৬১ জন এবং কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে বিদেশ থেকে ১০৪৫ ও দেশ থেকে সর্বোচ্চ ৩৩০৬ জন আবেদন করেছেন।
জেলা প্রশাসক ইকবাল হোসেন বলেন, পোস্টাল ভোট আমাদের কাছে নতুন সংযোজন। এটি একটি অত্যন্ত কার্যকর এবং স্বচ্ছ ব্যবস্থা বলে মনে হচ্ছে।