'ভোটারদের আস্থা ফেরাতে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক নির্বাচন করতে হবে'

'ভোটারদের আস্থা ফেরাতে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক নির্বাচন করতে হবে'

সংগৃহীত ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও কক্সবাজার-০২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, ভোটারদের আস্থা ফেরাতে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক নির্বাচন করতে হবে।

সোমবার কুতুবদিয়া উপজেলা কৈয়ারবিল ইউনিয়ন তৃণমূল কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিগত সময়ের নির্বাচনগুলোতে ভোটাধিকার প্রয়োগে বাধা, প্রশাসনিক পক্ষপাতিত্ব এবং ভয়ভীতির কারণে সাধারণ মানুষের মধ্যে গভীর অনাস্থা সৃষ্টি হয়েছে। এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে হলে নির্বাচন ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহি ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।