রংপুরে জানুয়ারিতে শীতের তীব্রতা ছিল মাত্র ৪দিন

রংপুরে জানুয়ারিতে শীতের তীব্রতা ছিল মাত্র ৪দিন

ফাইল ছবি

চলতি বছরের জানুয়ারিতে সারা দেশ যখন শীতে কাঁপছিল তখন রংপুরে ছিল হালকা শীত। জানুয়ারিতে রংপুরে শীতের তীব্রতা ছিলো মাত্র চারদিন। এই চারদিন সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রী সেলিসিয়াসের নিচে নামেনি। 

এ ছাড়া সারা মাস জুড়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে। এ ছাড়া সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ থেকে ২৫ ডিগ্রী  সেলসিয়াসের ঘরে। গত বছর পুরো জানুয়ারিতে শীতের তীব্রতা পেয়েছেন রংপুরের মানুষ মাত্র একদিন। এ ছাড়া প্রায় প্রতিদিনই সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৫ ডিগ্রী সেলসিয়াসে ছিল। অথচ ২০২৪ সালে টানা ৮দিন সূর্যের মুখ দেখা যায়নি জানুয়ারিতে। তাপমাতা ছিল ৭ থেকে ৯ ডিগ্রী সেলসিয়াসে।  

আবহাওয়ার এমন বৈচিত্রতায় বিশেষজ্ঞদের মতে  রংপুর কী উষ্ণ অঞ্চলে পরিনত হচ্ছে। এই ধরনের আবহাওয়া  চলতে থাকলে মানুষ, জীব, কৃষি সেক্টরে নেতিবাচক প্রভাব পড়তে পারে। 

রংপুর আবহাওয়া অফিস সূত্রে জানাগেছে, প্রতিবছর জানুয়ারি মাসে রংপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রী সেলসিয়াসের নিচে থাকে ৮/১০ দিন। কিন্তু এবার ৭,৮,৯,১০ জানুয়ারি  সর্বনিম্ন তাপমাত্রা চিল ৮ দশমিক ৪ থেকে ১০ ডিগ্রী সেলসিয়াস। যা আবহাওয়াবিদদের মতে মৃদ্যু শৈত্যপ্রবাহ। 

ঘনকুয়াশা  থাকলেও শীতের তীব্রতা এবার তেমন একটা লক্ষ্য করা যায়নি। তবে একাধিক দিন সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কাছাকাছি চলে আসায় কিছুটা বেশি শীত অনুভূত হয়েছে।  তবে হাঁড় কাঁপানো শীত এবার অনুভব করেনি রংপুরের মানুষ।  

রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান বলেন, এবার রংপুরের আবহাওয়ায় কিছুটা বৈচিত্র ছিল। ১০ ডিগ্রীর নিচে তাপমাত্রা মাত্র চার দিন ছিল। তবে রংপুর বিভাগের পঞ্চগড়, কুড়িগ্রাম. দিনাজপুরে  সর্বনিম্ন তাপমাত্রা অনেক কম ছিল।

বিডি-প্রতিদিন/আশফাক