নোয়াখালী-৪ আসনে ধানের শীষে ভোট চাইলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক

নোয়াখালী-৪ আসনে ধানের শীষে ভোট চাইলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক

সংগৃহীত ছবি

নোয়াখালী-৪ আসনে (সদর-সুবর্ণচর) বিএনপির এমপি প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা ও ধানের শীষে ভোট চাইলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার এওজবালিয়া ও ধর্মপুরসহ বিভিন্ন নির্বাচনী জনসভায় যোগ দেন তিনি। 

এই সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনে (সদর-সুবর্ণচর) বিএনপির এমপি প্রার্থী মো. শাহজাহান। 

এই সময় জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুন-অর রশীদ আজাদ, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এ.বি.এম জাকারিয়া, পিপি এডভোকেট শাহাদাত হোসেনসহ দলীয় নেতাকর্মীরা। এই নিয়ে গত দুইদিন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির সুবর্ণচর ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচনী জনসভায় যোগ দেন।