বরিশালে বিএনপি নেতার পদত্যাগ

বরিশালে বিএনপি নেতার পদত্যাগ

ফাইল ছবি

বঞ্চিতের অভিযোগ এনে বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সদস্য ও বানারীপাড়া উপজেলার সহ-সভাপতি গোলাম মাহমুদ মাহাবুব মাস্টার দল থেকে পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) তিনি দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন।

এছাড়া নিজের ফেসবুকে আইডিতে পদত্যাগপত্রের বিষয়টি শেয়ার করেছেন। তবে দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন বলেন, তার পদত্যাগপত্র পাইনি। তবে ফেসবুকে বিষয়টি দেখতে পেয়েছি। পদত্যাগপত্র পেলে বিস্তারিত বলতে পারবো। 

গোলাম মাহমুদ মাহবুব পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেছেন, দীর্ঘ চার দশক ধরে সুনাম ও নিষ্ঠার সাথে জাতীয়তাবাদী দল বিএনপির একজন নিবেদিত প্রাণ কর্মী হিসেবে রাজনীতি করেছেন। এ দীর্ঘ সময় বিএনপির রাজনীতি করতে গিয়ে তিনি মামলা-হামলা, জেল, জুলুম, নিপীড়ন ও নির্যাতনের শিকার হয়েছেন। বর্তমানে তিনি নিজ দলে লাঞ্চিত, বঞ্চিত ও ক্ষতিগ্রস্থ হচ্ছেন। তাই দল থেকে পদত্যাগ করেছেন।

এদিকে তার পদত্যাগের খবরে তৃণমূল নেতাকর্মীরা হতাশা প্রকাশ করেছেন।