ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়ার প্রবীণ মুহাদ্দিস 'বাবা হুজুর' এর ইন্তেকাল

ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়ার প্রবীণ মুহাদ্দিস 'বাবা হুজুর' এর ইন্তেকাল

ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়ার প্রবীণ মুহাদ্দিস 'বাবা হুজুর' এর ইন্তেকাল।। ছবিঃ সংগৃহীত

ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়ার সম্মানিত প্রবীণ মুহাদ্দিস মাওলানা আব্দুল মালেক (রহঃ) যিনি সর্বমহলের শ্রদ্ধাভাজন “বাবা হুজুর” নামে পরিচিত আজ শনিবার (৩১ জানুয়ারি) দুপুর ২টা ১৫ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুম হুজুর দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন। তিনি নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। তাঁর ইন্তেকালে দ্বীনি অঙ্গন এক প্রাজ্ঞ আলেম, আদর্শ শিক্ষক ও অভিভাবকসুলভ মহান ব্যক্তিত্বকে হারাল। শিক্ষাদান, দাওয়াত ও তারবিয়াতে তাঁর অবদান ছিল অনন্য। ইলম, আমল ও নৈতিকতার আলো দিয়ে তিনি যুগের পর যুগ অসংখ্য ছাত্র ও ধর্মপ্রাণ মানুষকে সঠিক পথের দিশা দেখিয়ে গেছেন।

মরহুমের জানাযার নামায আজ শনিবার (৩১ জানুয়ারি) বাদ ইশা, রাত ৯টার দিকে শেরপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। জানাযার নামাযে অংশগ্রহণ এবং মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া করার জন্য সর্বস্তরের মুসল্লি ও ধর্মপ্রাণ ভাইদের উপস্থিতি বিশেষভাবে কামনা করা হয়েছে।

আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, ছাত্রবৃন্দ ও অসংখ্য গুণগ্রাহীকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।