ওয়ালটনে মানসিক স্বাস্থ্য নিয়ে সেমিনার অনুষ্ঠিত
সংগৃহীত
ঢাকার ওয়ালটনের করপোরেট অফিসে কর্মক্ষেত্রে মানসিক চাপ মোকাবিলা, মানসিক শক্তি বৃদ্ধি এবং সুস্থ ও ভারসাম্যপূর্ণ জীবনযাপন বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উদ্দেশ্য, কর্মক্ষেত্রে মানসিক চাপের কারণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, মানসিক চাপ মোকাবিলার কার্যকর কৌশল উপস্থাপন, কর্মীদের মানসিক শক্তি বৃদ্ধি, ইতিবাচক মনোভাব গড়ে তোলা, কাজ ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখার গুরুত্ব তুলে ধরা এবং সুস্থ ও টেকসই জীবনযাপনের অভ্যাস গড়ে তুলতে উৎসাহ প্রদান।
সম্প্রতি ওয়ালটন কর্পোরেট অফিসের অলিম্পাস হলরুমে প্রশাসন বিভাগের ব্যবস্থাপনায় এবং ওয়ালটন মেডিক্যাল টিমের সহযোগিতায় ‘মেন্টাল হেলথ এন্ড ওয়েলবিং’ শিরোনামে ওই সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন এভারকেয়ার হাসপাতালের সিনিয়র সাইকোলজিস্ট তারানা আনিস। সেমিনারে ওয়ালটন কর্পোরেট অফিসের বিভিন্ন বিভাগে কর্মরত দুই শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।
সেমিনারে বক্তারা কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপ, সময়ের সীমাবদ্ধতা, প্রতিযোগিতা ও ব্যক্তিগত জীবনের সঙ্গে কাজের ভারসাম্য রক্ষার চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।