বগুড়া-৬: তারেক রহমানের পক্ষে এ্যাবের গণসংযোগ

বগুড়া-৬: তারেক রহমানের পক্ষে এ্যাবের গণসংযোগ

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনি গণসংযোগ করা হয়েছে। 

রবিবার বিকেলে শহরের মালতীনগর ও বকশি বাজার এলাকায় অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) জেলা শাখা এ প্রচারণা চালায়। 

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপি সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, জেলা যুবদলের সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর সিপার আল বখতিয়ার।

আরও উপস্থিত ছিলেন এ্যাবের জেলা আহ্বায়ক কমিটির সদস্য প্রকৌশলী শামিম রাব্বি সঞ্চয়, খান মঞ্জুর মোরশেদ, শফিকুল ইসলাম খান, নিয়াজ উদ্দিন ভূঁইয়া, তানবীর-উল হাসান আল, আহসানুল রাসেল, গোলাম কাদের, মাসুদ রানা, সালেহ আহম্মেদ রিজন, মনির হোসেন, ফাহিম শাহারিয়ার, সুমনসহ অন্যরা।