বগুড়ায় পরিবার পরিকল্পনা বিভাগের কর্মচারীদের কর্মবিরতি
সংগৃহীত ছবি
নবম পে-স্কেলের গেজেট প্রকাশসহ ৭ দফা দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে বগুড়া জেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মচারীবৃন্দ। কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত শহরের বনানী অফিস চত্বরে এ কর্মবিরতি পালন করা হয়।
কমসূচিতে বক্তব্য রাখেন অফিস তত্ত্বাবধায়ক কে এম ফারুক হোসেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তর কর্মচারী কল্যাণ সমিতির রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি মো. জুলফিকার রহমান, বগুড়া জেলা কমিটির মো. রফিকুল ইসলাম, প্রজেকশনিষ্ট দোলন মল্লিক, উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী সমিতির সভাপতি মো. সোহেল রানা, অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক এ কে এম আকতারুজ্জামান, মোছা. মিথিলা পারভীন, মো. সিদ্দিকুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী মোঃ আলমগীর হোসেন, হরিশ চন্দ্র সরকার, নাহিদা আফরোজ, লিখন আহমেদ, গাড়ীচালক মো. রফিকুল ইসলাম তারা, মো. খোকন মিয়া, হাসানুজ্জামান রিপন, সাহাদত হোসেন, মোকাম মিয়া, জাহিদুর ইসলাম, তাজুল ইসলাম প্রমুখ।