কালকিনি পৌর বিএনপির উদ্যোগে ধানের শীষের গণসংযোগ
সংগৃহীত ছবি
মাদারীপুর-৩ (কালকিনি-ডাসার-সদর আংশিক) আসনে কালকিনি পৌরসভা বিএনপির উদ্যোগে নির্বাচনী গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে কয়েক হাজার নারী-পুরুষ ডাকবাংলো মাঠ থেকে গণসংযোগ ও মিছিল নিয়ে বের হয়। পরে গণসংযোগ ও মিছিলটি উপজেলার প্রধান সড়ক দিয়ে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে এসে শেষ হয়।
এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপির ধানের শীষের প্রার্থী কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।
তিনি বলেন, নির্বাচনী মাঠে ধানের শীষ মার্কায় আপনাদের উপস্থিতি, প্রচার ও প্রচারণায় আমি এবং আমাদের দল কৃতজ্ঞ। আর মাত্র ১০ দিন বাকি আছে। এতদিন যেভাবে মাঠে থেকে ধানের শীষে ভোট চেয়েছেন, বাকি দিনগুলোতেও এভাবে ভোটারদের দোরগোড়ায় পৌঁছে ধানের শীষে ভোট চাইবেন। ইনশাআল্লাহ আপনারা বিজয় হবেন, ধানের শীষ বিজয় হবে, তারেক রহমান বিজয় হবে।
এসময় কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মো. মাহবুব হোসেন মুন্সি, সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসেন সরদার, পৌর বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন বেপারী, সাবেক যুবদলের সভাপতি মিজান বেপারী, উপজেলা যুবদল নেতা শামীম মোল্লা, মামুন সিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম বেপারী, সদস্য সচিব নাজমুল চৌকিদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. নজরুল ইসলাম হাওলাদার, সদস্য সচিব মো. সাইফুল ইসলামসহ পৌরসভা, কলেজ ছাত্রদল, উপজেলা মহিলা দলসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।