বসবাসের একাধিক বাড়ি থাকলে কসর পড়ার বিধান কী?

বসবাসের একাধিক বাড়ি থাকলে কসর পড়ার বিধান কী?

প্রতিকী ছবি

প্রশ্ন : এক ব্যক্তির একাধিক জেলায় কয়েকটি বাড়ি আছে। সে সব বাড়িতে কমবেশি মাঝেমধ্যে থাকে। তাহলে কি সব বাড়িতে গেলে সে নামাজ কসর করবে? এবং এক বাড়ি থেকে অন্য বাড়িতে যাওয়ার পথে সফরের দূরত্ব হলে কি কসর করবে?

-জয়নাল, লাকসাম

উত্তর : যদি কারো একাধিক বাড়ি থাকে এবং সে প্রত্যেক বাড়িতে কমবেশি কিছুদিন করে অবস্থান করে, তাহলে সব বাড়িতে সে মুকিম। অতএব, নামাজ পূর্ণ পড়বে।

 আর এক বাড়ি থেকে অন্য বাড়িতে যাওয়ার সময় যদি তা ইসলামী সফরের সমপরিমাণ দূরত্বে হয়, তাহলে পথে কসর পড়বে। (বাদায়েউস সানায়ে : ১/১০৩, আদ্দুররুল মুখতার : ২/১৩১, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৪/৩০২)।

সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।