নতুন শিক্ষা আইনের খসড়া প্রকাশ, দেওয়া যাবে মতামত

নতুন শিক্ষা আইনের খসড়া প্রকাশ, দেওয়া যাবে মতামত

ফাইল ছবি

নতুন শিক্ষা আইন প্রণয়নের জন্য খসড়া প্রকাশ করা হয়েছে। এই আইনের খসড়ার ওপর মতামত আগামী ৭ ফেব্রুয়ারি বিকাল ৫টার মধ্যে উল্লেখিত ই-মেইলে পাঠাতে হবে। বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক, জীবনব্যাপী এবং যুগোপযোগী শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য এই আইন প্রণয়ন হয়েছে। 

রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ খসড়া প্রকাশ করেন।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, opinion_edu_act@moedu.gov.bd এই ই-মেইলে নির্ধারিত সময়ের মধ্যে মতামত পাঠাতে হবে। 

মন্ত্রণালয় আরও জানায়, নিরক্ষরতা দূরীকরণ, অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার প্রসার, সবার জন্য মানসম্পন্ন শিক্ষার সুযোগ অবারিত, বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক, জীবনব্যাপী ও সর্বজনীন করা এবং শিক্ষক-শিক্ষার্থীর অধিকার ও কল্যাণ নিশ্চিত করে আধুনিক এবং যুগোপযোগী শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রচলিত আইনের বিধানগুলো অধিকতর সংহত ও কার্যকর করার উদ্দেশ্যে পরিপূরক বা সম্পূরক বিধান প্রণয়নকল্পে আনীত।