সাতক্ষীরায় মৃদু ভূমিকম্প

সাতক্ষীরায় মৃদু ভূমিকম্প

প্রতিকি ছবি

সাতক্ষীরার কলারোয়ায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ভূমিকম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরার কলারোয়া। কেন্দ্র থেকে এর গভীরতা ১৫০ কিলোমিটার।

সাতক্ষীরা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী জানান, মঙ্গলবার ভোর ৪টা ৩৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পে সাতক্ষীরা, খুলনা, যশোরসহ আশপাশের এলাকা মৃদু কেঁপে ওঠে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) এ বিষয়টি নিশ্চিত করেছে। যা আমরা ঢাকা আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে নিশ্চিত হয়েছি। তবে ভূমিকম্পের এ ঘটনায় তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতি হয়নি।