প্রশ্ন : তাওবা ইস্তিগফার কিভাবে করতে হয় এবং তার পদ্ধতি কী?
প্রতিকী ছবি
প্রশ্ন : তাওবা ইস্তিগফার কিভাবে করতে হয় এবং তার পদ্ধতি কী?
-মোসলেহ উদ্দিন, উত্তরা
উত্তর : কৃত গুনাহের ওপর আন্তরিকভাবে অনুতপ্ত হয়ে গুনাহ আর না করার দৃঢ় সংকল্প নিয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করাই প্রকৃত তাওবা। এর জন্য দুই রাকাত নামাজ তাওবার নিয়তে পড়াও উত্তম। অবশ্য কোনো মানুষের সঙ্গে কৃত অন্যায়ের গুনাহ তার হক আদায় না করলে মাফ হবে না। তার হক আদায় ও তার কাছে ক্ষমা চাওয়া তাওবার পূর্বশর্ত।
এক কথায় তাওবার পূর্বশর্ত চারটি : কৃতকর্মের ওপর অনুতপ্ত হওয়া, অপকর্ম সম্পূর্ণ পরিহার করা, ভবিষ্যতে না করার দৃঢ় সংকল্প করা এবং বান্দার হক নষ্ট করে থাকলে তা আদায় করা। (তিরমিজি, হাদিস : ৪০২, আল মিনহাজ ফি শরহি মুসলিম : ১৭/৫৭, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ২/২৩৯-২৪০)।
সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ বসুন্ধরা, ঢাকা।