বেগম খালেদা জিয়ার জীবনের বিনিময়ে ভোটের সুযোগ হয়েছে: টুকু
সংগৃহীত ছবি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে বিনাদোষে জেলে বন্দী রেখে, চিকিৎসা না দিয়ে হত্যা করেছে। বেগম খালেদা জিয়ার জীবনের বিনিময়ে বাংলাদেশ গণতন্ত্র ফিরে পেয়েছে এবং ভোটের সুযোগ হয়েছে।’
বুধবার দুপুর থেকে বিকেলে পর্যন্ত কামারখন্দ উপজেলার নান্দিনা মধু, কর্নসুতী, দশশিকা, ধোপাকান্দি, হালুয়াকান্দি, আলোকদিয়া, টেংরাইল ও চরকুড়া এলাকায় নির্বাচনি বৈঠকে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ভোটের জন্য হাজার হাজার নেতাকর্মী রক্ত ও নির্যাতনের শিকার হতে হয়েছে। তাই এই ভোট আপনাদের জন্য ও বাংলাদেশের জন্য অনেক ত্যাগ-তিতিক্ষার ভোট। এই ভোটে আপনারা যদি ভুল করেন তবে গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে।
টুকু আরও বলেন, ‘কোরআনে রয়েছে, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। তাহলে মুসলমান মুসলমানে দ্বন্দ্ব হবে। কিন্তু জামায়াতে ইসলামী কোরআনের এই নির্দেশ অমান্য করে মোনাফেকি কাজ করছে।’
তিনি বলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশকে বিশ্বাস করে না। একাত্তরে মা-বোনদের ইজ্জত নষ্ট করেছে। জামায়াতের আমির আমাদের মা-বোনদের নিয়ে বাজে মন্তব্য করেছেন। এটা দেশের জন্য লজ্জাজনক। তারা মা-বোনদের সম্মান করে না। জামায়াতে ইসলামীর ইসলাম কোনো ইসলাম নয়। সবাইকে জামায়াতকে নিয়ে সতর্ক থাকতে হবে।
গণসংযোগকালে কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফেরদৌস রহমান, জেলা জজকোর্টের পিপি অ্যাডভোকেট রফিকুল ইসলাম ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েসসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন