চার্জ দ্রুত শেষ হওয়া ঠেকাবে '২০-৮০' ফর্মুলা

চার্জ দ্রুত শেষ হওয়া ঠেকাবে '২০-৮০' ফর্মুলা

ছবি: সংগৃহীত

চার্জ দেওয়ার কিছুক্ষণ পরেই ব্যাটারি জিরো? ১০০ শতাংশ চার্জ দিয়ে বের হওয়ার ঘণ্টাখানেক পরই দেখা যাচ্ছে চার্জ অর্ধেক হয়ে গেছে? স্মার্টফোন বা ল্যাপটপ ব্যবহারকারীদের কাছে এটি এখন নিত্যদিনের সমস্যা। তবে বিশেষজ্ঞরা বলছেন, চার্জ দ্রুত শেষ হওয়া বা ব্যাটারি দুর্বল হয়ে যাওয়ার পেছনে ব্যবহারকারীদের কিছু ভুল অভ্যাস দায়ী। সঠিক পদ্ধতিতে চার্জিং এবং ডিভাইসের যত্ন নিলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

চার্জিং সাইকেল ও ব্যাটারির আয়ু মোবাইল সার্ভিস প্রতিষ্ঠান 'মোবাইল ক্লিনিক'-এর ডিরেক্টর লিজ হ্যামিলটন জানিয়েছেন, স্মার্টফোনে ব্যবহৃত লিথিয়াম-আয়ন ব্যাটারির গড় আয়ু সাধারণত ৫০০ চার্জিং সাইকেল বা প্রায় দেড় বছর। শূন্য থেকে ১০০ শতাংশ পর্যন্ত একবার পূর্ণ চার্জ হওয়াকে এক 'চার্জিং সাইকেল' বলা হয়। এই সাইকেল যত দ্রুত শেষ হবে, ব্যাটারির চার্জ ধরে রাখার ক্ষমতাও তত কমতে থাকবে।

২০-৮০ শতাংশ ফর্মুলা টেক বিশেষজ্ঞদের মতে, ব্যাটারি দীর্ঘস্থায়ী করার সেরা উপায় হলো চার্জ ২০ শতাংশ থেকে ৮০ শতাংশের মধ্যে রাখা। ফোনের চার্জ একদম শূন্যে নামিয়ে আনা যেমন ক্ষতিকর, তেমনি বারবার ১০০ শতাংশ বা ফুল চার্জ করাও ব্যাটারির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে। ৮০ থেকে ৮৫ শতাংশ চার্জ হলেই চার্জার খুলে ফেলা ব্যাটারির স্বাস্থ্যের জন্য ভালো।

আরও পড়ুন: ফোন মেরামত করতে গিয়ে ব্যক্তিগত তথ্য খোয়াচ্ছেন না তো? 

অতিরিক্ত তাপ বর্জন করুন চার্জিংয়ের সময় ফোন বা ল্যাপটপ অতিরিক্ত গরম হয়ে গেলে ব্যাটারির রাসায়নিক গঠনের ক্ষতি হয়। তাই ভারী কোনো কাজ করার সময় বা রোদে রেখে চার্জ দেওয়া থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি মানসম্মত চার্জার ও পাওয়ার স্ট্রিপ ব্যবহার করা জরুরি।

চার্জ ধরে রাখার সহজ কিছু টিপস: ব্যাটারি ব্যাকআপ বাড়াতে বিশেষজ্ঞরা কয়েকটি কার্যকরী পরামর্শ দিয়েছেন-

স্ক্রিনের ব্রাইটনেস কমিয়ে রাখা।

প্রয়োজন ছাড়া লোকেশন (GPS), ব্লুটুথ ও ওয়াই-ফাই বন্ধ রাখা।

অপ্রয়োজনীয় অ্যাপের নোটিফিকেশন সীমিত করা।

ফোনে 'লো পাওয়ার মোড' (Low Power Mode) ব্যবহার করা।