দুইদিনের সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন মোদী
ছবিঃ সংগৃহীত।
আঞ্চলিক স্থিতিশীলতা, প্রতিরক্ষা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে দুই দিনের সফরে মালয়েশিয়া পৌঁছেছেন ভারতের প্রধামন্ত্রী নরেন্দ্র মোদী।
শনিবার(৭ ফেব্রুয়ারি) কুয়ালালামপুর বিমানবন্দরে অবরতরণের পর দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বে সরকারের শীর্ষ কর্মকর্তারা মোদীকে উষ্ণ অভ্যর্থনা দেওয়া হয়।
পরে একই গাড়িতে করে সরকারি হোটেলে যাওয়ার আগে দুই নেতাকে বিমানবন্দরে শিক্ষার্থী,ভারতীয় এবং মালয়েশিয়ার পতাকা হাতে লাল গালিচায় শুভেচ্ছা জানানো হয়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের আগস্টে ভারত ও মালয়েশিয়া তাদের সম্পর্ককে একটি বিস্তৃত কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার পর এটি মোদীর তৃতীয় এবং প্রথম সফর।
দুইদিনের সফরে উভয় দেশের মধ্যে সহযোগিতা আরও সম্প্রসারণের জন্য বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর করবে বলে আশা করা হচ্ছে।
এদিকে দেশ ছাড়ার আগে নরেন্দ্র মোদী জানিয়েছেন, সফরে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা আরও গভীর করা, অর্থনৈতিক ও উদ্ভাবনী অংশীদারিত্ব জোরদার করা এবং নতুন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের ওপর জোর দেওয়া হবে।